ব্রেকিং নিউজ দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিলেন মীর শাহে আলমরমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

রাজবাড়ীর দানবীর  ডা. আবুল হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন 

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ডা.আবুল হোসেন কলেজের প্রতিষ্ঠাতা ডা. আবুল হোসেন মৃত্যু বরণ করেছেন । রোববার বাংলাদেশ সময় বিকেল ৩ টার দিকে বার্ধক্য জনিত কারণে লন্ডন অ্যাবস ক্রস নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর । তিনি ২ সন্তানসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
জানা যায়, ডা. আবুল হোসেন ১৯৩০ সালের ২০ নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ভবদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । ১৯৫৮ সালে ঢাকা মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন । ১৯৬৫ সালে উচ্চ শিক্ষার জন্য তিনি ইংল্যান্ড যান । বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছিলেন ।
ডা. আবুল হোসেন ১৯৯৬ সালে রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় ডা. আবুল হোসেন কলেজটি প্রতিষ্ঠা করেন । এছাড়া তার প্রতিষ্ঠিত উল্লেখ যোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে  আলহাজ্ব এমএ করিম উচ্চ বিদ্যালয়,  মিসেস নুরজাহান হোসেন সরকারী প্রাইমারী স্কুল, আলহাজ্ব এমএ করিম কুরাআনিয়া হাফিজিয়া মাদ্রাসা, আলহাজ্ব এমএ করিম মিউজিয়াম, আলহাজ্ব এমএ করিম ট্রাস্ট, ভবদিয়া আসিয়া করিম পাবলিক লাইব্রেরী, ভবদিয়া কমিউনিটি হসপিতাল, ভবদিয়া পোস্ট অফিস ।
ডা.আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন বলেন, খুব শ্রীঘ্রই তার মরদেহ দেশে আনা হয়েছে । ডা. আবুল হোসেন ছিলেন একজন দানবীর মানুষ । তার মত মানুষ কালে ভদ্রে সহজে জন্ম নেয় না । তার অভাব অপূরণীয়।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ ফরিদ আলী মোল্লা বলেন, তার নামাজে জানাজা বেলা এগারোটা ডা. আবুল হোসেন কলেজে প্রথম জানাজা এবং আলহাজ্ব এমএ করিম উচ্চ বিদ্যালয়ে বাদ জোহর নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

লেখক