ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে দূরন্ত সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে দূরন্ত সংঘের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়েছে।

স্বেচ্ছায় শ্রম ও মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত সংগঠন
দূরন্ত সংঘের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দুরন্ত সংঘের উপদেষ্টা ফিরোজ বিশ্বাস, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মো. রায়হান হোসেন ও রিয়াজুল ইসলাম সাগর প্রমুখ।অনষ্ঠান সঞ্চালনা করেন দূরন্ত সংঘের সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিব।

এ সময় উপস্থিত ছিলেন মিজানপুর ইউনিয়ন পরিষদের সদস্য কুরবান আলী মোল্লা।

অতিথিদের আলোচনা শেষে কেক কেটে দূরন্ত সংঘের সভাপতি মো. সাদ্দাম হোসেনের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

লেখক