ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের মৌলভীপাড়া ২৫০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর (মৌলভীপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম হেরোইনসহ মোছাঃ সাহিদা খাতুন (৬০) নামের এক মহিলাকে আটক করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক মোছাঃ সাহিদা খাতুন সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর ১নং গলির মোঃ আঃ হাই এর স্ত্রী।
মঙ্গলবার ( ১৬ই জানুয়ারি ২০২৪) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালে ১৫/০১/২০২৪ খ্রিঃ সন্ধ্যা ১৭.২০ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন পৌরসভার অন্তগর্ত মাসুমপুর মৌলভীপাড়া গ্রামস্থ আল্পনা স্বামী-মোঃ রুহুল আমিন এর বসত বাড়ীর সামনে রাস্তার উপর হতে মাদক কারবারি আসামী মোছাঃ সাহিদা খাতুন (৬০), স্বামী-মোঃ আঃ হাই, সাং-মাহমুদপুর ০১ নং গলি, থানা ও জেলা- সিরাজগঞ্জ, বর্তমান ঠিকানা-ভাতুরিয়া, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জকে আটকপূর্বক তার হেফাজত হতে ২৫০(দুইশত পঞ্চাশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক বারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

লেখক