ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

সিরাজগঞ্জে ৫২তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলায় ৫২ তম শীতকালীন স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি ২০২৪ইং) বিকাল ৩ টার সময় সিরাজগঞ্জ পৌর শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে উপজেলা স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ মাননীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলিজা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সিরাজগঞ্জ। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা অংশ গ্রহন করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মোঃ আফছার আলী,জেলা শিক্ষা অফিসার (অ.দা) সিরাজগঞ্জ। এস, এম নাছিম রেজা নুর, ভাইস চেয়ারম্যান , সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ , মহিলা ভাইস চেয়ারম্যান অধ‌্যাপিকা হাসনা হেনা, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল হাকিম, জিহাদ আল ইসলাম। প্রতিযোগীতা শেষে বিজযি দের পুরস্কার ও সনদ প্রদান করলেন ।

লেখক