ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশানোয় জরিমানা

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১ টা হতে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেনৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রািকবুল হাসান। এতে সহযোগিতা করেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন, জেলা আনসার ব্যাটালিয়ানের সদস্যবৃন্দ, জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক ও জেলা চেম্বার্স অব্ কমার্স ইন্ডাস্টি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংস্থাটির উদ্যোগে গোয়ালন্দ উপজেলার বাজার বাসস্ট্যান্ড ও সাইনবোর্ড এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। কার্যক্রম পরিচালনা করার সময় বাজার এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসী এবং ওষধপণ্য সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।

এসময় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ ও অস্বাস্থকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে গোয়ালন্দ উপজেলার সাইনবোর্ড এলাকার মেসার্স পদ্মা বেকারীকে ১৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকার রোহিত স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জনস্বার্থে অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। দুটি প্রতিষ্ঠান মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক