ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পার্বতীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পার্বতীপুরে অনুষ্ঠিত ২দিন ব্যাপী ৫৪-তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ শেষ হয়েছে। গতকাল ২৪ জানুয়ারী শুরু হওয়া এ মেলার আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকেলে সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

উপজেলার জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ মেলায় তথ্য বিজ্ঞান ও প্রযুক্তিসহ নানা প্রকার প্রদর্শনীর ষ্টল শোভা পায়। প্রতিযোগীতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠের ছাত্রীরা। পুরস্কার ও সনদ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার ও ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন। উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল হক প্রধান ও একাডেমিক সুপার ভাইজার বিভাষ চন্দ্র বর্মন। ছাত্রীদের সাফল্য ও বিজ্ঞান শিক্ষকের প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন, প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ রজব আলী সরকার ও প্রধান শিক্ষক মোঃ মাহমুদুর রহমান।

লেখক