ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়া পল্লী মঙ্গল হাট শাখা এনআরবিসি ব্যাংকে চুরি

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

বগুড়া সদরের পল্লী মঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে নয় লক্ষাধিক টাকা চুরি হয়েছে। শুক্রবার(২৬ জানুয়ারি) দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।
উপশাখার ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) ব্যাংকিং সময় শেষ হয়ে যাওয়ায় নয় লক্ষাধিক টাকা সিন্দুকে রেখেই চলে যাই৷ পরে শুনি সিন্দুক কেটে সব টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।
ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, দুইতলা বিশিষ্ট একটি বাড়ির নিচে বাম পাশে এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে। ডান পাশে এসকেএস এনজিও এবং এর সোজা বাড়ীওয়ালা থাকেন। আর উপরতলায় তিনটা পরিবার থাকেন। সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়ীওয়ালা ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, শরাফত ইসলামসহ পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ছাদ দিয়ে প্রবেশ করে ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে। এই উপশাখায় নিরাপত্তা কর্মী নেই। এছাড়া পর্যাপ্ত সিসি ক্যামেরাও নেই৷ যে ক্যামেরা আছে তার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের একাধিক টিম কাজ শুরু করেছে।

লেখক