ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

খুলনার কয়রায় নিখোঁজের ৯ ঘন্টার পর মিললো মরদেহ 

কয়রা উপজেলা প্রতিনিধি, মোঃ আলামিন ইসলামঃ

খুলনার কয়রায় নিখোঁজ হওয়া খালিদ হাসান (৬) নামে এক শিশুর মরদেহ ৯ ঘণ্টা পর মৎস্য ঘের থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহেশ্বরী পুর তেঁতুলতলার চর গ্রামে। ইউনিয়নের এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে গ্রামের খোকন গাজীর বাড়ির পেছনের মৎস্যঘেরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করেন এলাকাবাসী। মৃত খালিদ হাসান মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা গ্রামের আবুল কালাম দপ্তবির ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, খালিদ হাসান কয়েক দিন আগে তার মায়ের সঙ্গ তেঁতুলতলার চর গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। শনিবার নিহত শিশুর নানা খোকন গাজী বলেন, ‘শুক্রবার নাতি খালিদ হাসানকে সঙ্গে নিয়ে মসজিদে জুম্মার নামাজ পড়েছি। বেলা ৩টার দিক থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর এলাকায় মাইকিং করা হয়েছিল। রাত ১২টার দিকে হঠাৎ বাড়ির পেছনের মৎস্য ঘেরের পাড়ে তার মরদেহ দেখে স্থানীয় বাসিন্দারা, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন আমরা খবর পেয়ে শিশুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি, ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে তদন্ত পূর্বক আইননুগ ব্যবস্থা নেওয়া হবে।

লেখক