ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বালু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দে ঝাটিবেলার বাজার এলাকায় পাকা রাস্তার উপরে ভারী লোহার পাইপ দিয়ে বালু তোলা হচ্ছিলো এতে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। এমন সংবাদের ভিত্তিতে বালুর ব্যবসায়ী ইউসুব (৩৪) কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মোঃ ইউসুব (৩৪) সিরাজগঞ্জ জেলার শাহজাহাদপুর উপজেলার পুঠিয়া গ্রামের হারুনর রশিদের ছেলে।
সরেজমিনে গিয়ে জানা যায় সোমবার (২৯ জানুয়ারী ২০২৪ইং) দুপুর সাড়ে ১২টায় দিকে কামারখন্দ উপজেলার ফুলজোর নদীর ঝাটিবেলার বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোঃ ইউসুব (৩৪) কে এ জরিমানা করা হয়।
কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) সুমা খাতুন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে একজনকে আইনের ১৮৬০ দন্ডবিধির ২৯১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লেখক