ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে রুবেল সরদার নামে একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে বিচারক জান্নাতুল লিলিফা আক্তার জাহান এই রায় দেন।
দন্ডপ্রাপ্ত রুবেলের বাড়ি রাজাবাড়ীর পাংশা উপজলার মাছপাড়া গ্রামের কালিনগর গ্রামে। তার বাবার নাম এলেম শেখ।
মামলা সূত্রে জানা যায়, রুবেল সরদার মাদকাসক্ত ছিলেন। মাঝে মধ্যেই সে তার স্ত্রী লিপি বেগমকে নির্যাতন করতো। ২০২২ সালের ১৯ জানুয়ারি রুবেল সরদার তার স্ত্রী লিপি বেগমকে কুপিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের বাবা এলেম আলী শেখ বাদী হয়ে ২০২২ সালের ২০ জানুয়ারি পাংশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটার (পিপি) এ্যাড. উজির আলী শেখ বলেন, বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের স্বাক্ষপ্রমাণ গ্রহণকরে এই রায় ঘোষনা করেছেন। এই রায়ের মধ্য দিয়ে সমাজের অপরাধের প্রবণতা কমবে । এই রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

লেখক