ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে আওয়ামীলীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে  উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সাদুল্লাপুর শহীদ মিনার চত্বর থেকে উন্নয়ন ও শান্তি সমাবেশ উপলক্ষে র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক (অব) মোঃ আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শহিদুল্লাহেল কবির ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ফজলুল হক রানা, সাংগঠনিক সম্পাদক এ জেড এম সাজেদুল ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান হাবীব বাবু, উপজেলা কৃষকলীগ সভাপতি সৈয়দ রায়হানুল হক রবার্ট, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার মন্ডল আলো প্রমূখ।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগ, অঙ্গসহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন সারাদেশে বিএনপি, জামায়াতের জ্বালাও পোড়াও নৈরাজ্যের  বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে প্রতিহত করার জন্য আহবান জানান।

লেখক