ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ে সহকারী শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ের জগদাশ উচ্চ বিদ্যালয়ের সমাজ বিষয়ের সিনিয়র শিক্ষক মো.হেলালুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি ) বেলা সাড়ে ১২ টার দিকে বিদ্যালয়ের হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জগদাশ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগদাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আনিছুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মামুনুর রশিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগদাশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. ইছাহাক আলী, ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.খবিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার সহ অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক কর্মচারী বৃন্দ।
সিনিয়র শিক্ষক হেলালুর রহমান ০১-০১-১৯৯৫ সাল থেকে ৩১-০১-২০২৪ সাল পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থেকে কৃতিত্বের সাথে অবসর গ্রহন করেন।তিনি শিক্ষাকতার পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী সদস্য, উপজেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক, জেল চাউল কল মালিক গ্রুপের কার্যকরী সদস্য, নওগাঁ চক্ষু হাসপাতাল (দীপসপতু) কার্যকরী সদস্য। পদে অধিষ্ঠ থেকে মানুষের কল্যান মূলজ কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।

আলোচনা সভা শেষে বিদায়ী সিনিয়র শিক্ষক কে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

লেখক