ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

নবীনগর সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ সভাপতি কাউছার, সম্পাদক মেহেদী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “নবীনগর সাংবাদিক সমিতি” নামে একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এতে সভাপতি হাজী মোঃ কাউছার আহমেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান খোকা।

“স্বচ্ছতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করি ও নিজেদের মধ্যে ঐক্য গড়ি” স্লোগানে নয় (০৯) সদস্য বিশিষ্ট এই সংগঠনটির আত্মপ্রকাশ করেছে। এতে সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাসুম মির্জা, সহ-সভাপতি শ্যামল বর্মণ শিমুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রানা খান, দপ্তর সম্পাদক হিমেল সরকার, ১নং সদস্য মাহামুদুর রহমান, ২ নং সদস্য মোঃ তাহের, ৩ নং সদস্য কামরুল ইসলাম।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ কাউছার বলেন, আমাদের সাংবাদিক সংগঠনটি একটি প্লাটফর্ম, যেখানে উপজেলার যে কোন ঘটনার বস্তুনিষ্ঠ স্বচ্ছ সংবাদ উপস্থাপন ও সকল সাংবাদিক ভাইদের যে কোন সমস্যায় সহযোগিতা করতে ও সাথে থাকতে প্রতিজ্ঞাবদ্ব।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান খোকা বলেন, নবীনগরে একাধিক সংগঠন থাকলেও আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই। সংগঠন আলাদা হতে পারে তিন্তু আমরা সকলের পাশে থাকবো।

এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ হয়েছে। এ সময় সংগঠনের সকল সদস্যরা উপজেলার সকল সাংবাদিকদের সহযোগিতাসহ সকলের দোয়া প্রত্যাশি।

লেখক