ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুর বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

পার্বতীপুর শহরের প্রানকেন্দ্রে অবস্থিত বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি ব্যাচের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন-বরণ ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত বিদ্যালয়ের দুই শিক্ষক যথাক্রমে নূর আলম ও প্রদীপ কুমারের অবসরজনিত বিদায়ও দেয়া হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা বিদায়ী বক্তব্য ও বিদায় গ্রহণকারী শিক্ষার্থীরাও বক্তব্য দেন। স্কুল কতৃপক্ষ উপস্থিত সকল শিক্ষার্থীকে মিষ্টিমুখ করান এবং বিদায়ী ও বরনকৃত শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান করেন। অনুষ্ঠানের শেষের দিকে দোয়া-খায়ের অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক নূরুল হুদা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের দাতা সদস্য, অভিভাবক সদস্য সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

লেখক