ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

ধাপেরহাট ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৯জনের মনোনয়নপত্র দাখিল

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাধীন ৬নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ১০জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও মনোনয়ন পত্র জমার শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দাখিল করলেন ৯ জন প্রার্থী।

১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার দাখিলের শেষদিনে উপজেলা নির্বাচন অফিসে এসে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার মোঃ আতাউল হক।

প্রার্থীরা হলেন মোঃ নজরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম শিপন, মোছাঃ শামীমা আখতার ছনিয়া, মোঃ নবাকুল ইসলাম, মোঃ সজল মিয়া, মোঃ জিয়াউর রহমান, মোঃ নুরে আলম সিদ্দিকি, মোঃ আল-মামুন ও মোঃ জাহিদ হাসান সেলিম।

উল্লেখ ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল কবির মিন্টু’র মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় ৯ মার্চ শনিবার ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দিন ধার্য্য করে ২৪ জানুয়ারী ২০২৪ খ্রিঃ তারিখে শূন্য পদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

৯ মার্চ শনিবার ধাপেরহাট ইউনিয়নের মোট ২৫,৪০৩ জন ভোটারের মাঝে নারী ভোটার ১২,৮০৭জন ও পুরুষ ভোটার ১২,৫৯৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

লেখক