ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে ফার্মেসীসহ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পৌণে ১১ টা হতে দুপুর দুইটা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন জেলা পুলিশ লাইন্সের সহকারি উপপরিদর্শক (এএসআই) মো. আঃ মতিন, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন ও জেলা চেম্বার্স অব্ কমার্স ইন্ডাস্ট্রি।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে কুটির হাট বাজারের মোল্লা ভ্যারাইটিজ স্টোরকে তিন হাজার টাকা, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ফাতেমা ফার্মেসীকে পাঁচ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা মেসার্স পাল মেডিকেল হলকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংস্থাটির উদ্যোগে সদর উপজেলার কুটির হাট ও কল্যাণপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। তিনটি প্রতিষ্ঠাকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক