ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ী পাংশায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী পাংশা উপজেলায় আশালতা দাস (৭৫) নামে এক বৃদ্ধাকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে তাকে হত্যা করা হয়। এঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
নিহত আশালতার বাড়ি পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামে। তার স্বামীর নাম মৃত সন্তোষ দাস।
আশালতা দাসের প্রতিবেশি স্কুল শিক্ষক দ্বীপক দাস জানান, আশালতার দুটি মেয়ে। তারা সবাই পাংশা শহরে থাকেন। বাড়ীতে আশালতা দাস একা বাস করতেন। সকালে বাড়ীর কাজের লোক বাড়ীর গেটে গিয়ে ডাকলেও কোন সারা পায়না। পরে অন্য পাশে গিয়ে দেখে মৃতদেহ বারান্দায় পরে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তিনি আরো জানান, আশালতা দাসের দান করা জমির উপর এলাকায় বিদ্যালয়, হাট বাজার হয়েছে। এলাকায় কারো সাথে তার কোন শত্রুতা ছিলনা। এলাকার মধ্যে তাকে সবাই সম্মান করতো।
পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ঘটনা জানার পর পরই সেখানে গিয়েছিলাম। হত্যাকান্ডের সাথে জরিত সন্দেহে বিশ্বজিত নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

লেখক