ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় হাফিজুল ইসলাম প্রামানিক ৪র্থ বারের মত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৪র্থ বারের মত প্রার্থী নির্বাচিত হয়েছেন, আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক।
আজ ১৭ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে আদর্শ কলেজ হলরুমে এক বর্ধিত সভায় প্রার্থী নির্বাচিত হন তিনি।
উক্ত সভায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২য় বারের মত আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনিন (মোমিন) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুলতানা নাসরিনকে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ্য চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায়, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নির্বাচিত প্রার্থী সহ মোট ৩ জন এবং মহিলা পদে মোট ৪ জন। আর প্রার্থী নির্বাচনে ভোটার ছিলেন, উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ ও সহযোগী অঙ্গ-সংগঠন সহ মোট ১০৬ জন।
উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক। সভা পরিচালনা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন এবং তার সাথে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচী অনুযায়ী পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৪র্থ ও শেষ দফায় অর্থাৎ আগামী ২৫ মে, রোজ: শনিবার।

লেখক