ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কালীগঞ্জে প্রবাসীর জমি জোর পূর্বক দখলের অভিযোগ

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে সৌদি প্রবাসীর
জমি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে। উক্ত জমির মালিকানা দাবি না করে হঠাৎ দলবল নিয়ে অন্যের জমি দখলে নেয় প্রভাবশালীরা।

প্রবাসী অভিযোগে উল্লেখ করেন, তিনি জামালপুর মৌজায় গোল্লারটেক এলাকায় তার বাবার নিকট থেকে ২০ শতাংশ দখলীয় জমি ক্রয় করেছেন। পরে মাটি ভরাট করে, বৈদ্যুতিক সংযোগ, বাউন্ডারি ওয়াল ও গভীর নলকূপ স্থাপন করেন। প্রবাসে থাকা অবস্থায় এলাকার প্রভাবশালী থানা যুবলীগ সভাপতি তার বাহিনী নিয়ে ওই জমি দখল করে নিয়েছে। নাম জারি ও নিউটেশন বাতিল করেছেন।
এ বিষয়ে স্থানীয় মেম্বার ইউপি চেয়ারম্যানসহ স্থানীয়ের নালিশ করলে প্রভাব থাকার কারনে তার ভয়ে কেহ জিজ্ঞেস করতে সাহস পায় নাই। জানতে চাইলে উল্টো হুমকি দিয়ে আসছে।
এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলমের কাছে যানতে চাইলে তিনি বলেন,
স্থানীয় প্রতিবেশী সোহরাব, ইব্রাহীম ও আজিজ বলেন এ জমি মুলত ওঝাদেরই। জোর আর প্রভাব খাটিয়ে তারা এ জমি দখল করেছে।
অভিযুক্ত এস এম আলমগীর এর নিকট জানতে চাইলে তিনি বলেন, এ জমিটি আমাদের জোত জমি, আমরা একশ বছর যাবত ভোগ দখলে রয়েছি, আমরা অংশ পেয়েছি তাই বাড়ি বানিয়ে বসবাস করছি। এ কারনে বিজ্ঞ আদালতে দ্বারস্থ্য হয়ে সৌদি প্রবাসী শহিদুল্লাহ ওঝা বাদী হয়ে গাজীপুর বিজ্ঞ পঞ্চম সিনিয়র সহকারী জর্জ আদালতে সাতজনের নাম উল্লেখ করে এবং শতাধিক অজ্ঞাত করে মামলা দায়ের করেন যার নং ২৯৮ – ২০২১।

লেখক