ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানা

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলায় বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টা হতে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন পুলিশ লাইন্স প্রশাসন, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন ও জেলা চেম্বার্স অব্ কমার্স ইন্ডাস্ট্রি।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে সদর উপজেলার বানিবহ বাজারের মেসার্স মেডিগার্ট ফার্মেসীকে পাঁচ হাজার টাকা ও একই অপরাধে রাজু মেডিকেল হলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংস্থাটির উদ্যোগে সদর উপজেলার বানিবহ ও মাটিপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। দুটি ফার্মেসীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

 

লেখক