ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

‘নারীর সমঅধিকার, সমসুযোগ- এগিয়ে নিতে হোক বিনিয়োগ’। এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের পার্বতীপুরে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। উপজেলা চত্ত্বর হতে র‌্যালিটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন (মোমিন) ও রুকশানা বারী রুকু, মহিলা বিষয়ক কর্মকর্তা শাকিনা বিনতে শরীফ, পার্বতীপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা হাফিজ মোহাম্মদ রায়হান, বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনকারী নারী নেতৃবৃন্দ, সুধীজন সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

লেখক