ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ জেলায় পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

শনিবার (৯ই মার্চ ২০২৪ইং) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে সিরাজগঞ্জ জেলায় পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত হয়েছে ।
সিরাজগঞ্জে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষ্যে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ লাইন্স মাঠে নির্মিত অস্থায়ী পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নিরবতা পালন, সশস্ত্র সালাম, দোয়া ও মোনাজাতসহ রুহের মাগফিরাত কামনা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ সামিউল আলম, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সিরাজগঞ্জ।
পরে পুলিশ লাইন্স শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার বর্গের সাথে আলোচনা সভা এবং সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের প্রেরিত উপহার ও পুলিশ সুপার মহোদয়ের উপহার তুলে দেয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলার সকল অফিসার, ফোর্স ও জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের সদস্যগণ।

লেখক