ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে হাবড়া ইউনিয়নে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

আজ বুধবার (২৭ মার্চ) পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে হাবড়া ইউনিয়ন আওয়ামীলীগের ব্যবস্থাপনায় চৌপতি সুদূর ডাঙ্গা মাঠে এক মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক। আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা হাবড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আনিসুর রহমান। এর আগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকরা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন, হাবড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোরঞ্জন রায় ও সাধারণ সম্পাদক পবিত্র রায়।
মতবিনিময় সভায় আসন্ন উপজেলা নির্বাচনে মনোনীত প্রার্থীদের পরিচিতি তুলে ধরা হয়। ইফতার শেষে সভার কাজ সমাপ্ত হয় ও নেতাকর্মীরা যে যার মত বাড়ি ফিরে যান।

লেখক