ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার কামাখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে লড়তে ব্যাপক গণসংযোগ করছে মোঃ ইউসুফ আলী।
কামাখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকশা গ্রামের এমএ মতিন এর ছোট ভাই মোঃ ইউসুফ আলী।
সেই লক্ষ্য নিয়ে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলায় বিবিভন্ন ইউনিয়ন,গ্রাম,মহল্লায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ছোটবেলা থেকে আমরা কোন রাজনীতির সাথে জড়িত না, শুনেছি এবার কোন এবার কোন দলীয় প্রতীক থাকছে না তাই আমি, কামারখন্দের সার্বিক উন্নয়ন সাধনের লক্ষ্যে আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।
যুগের সাথে তাল মিলিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন প্রতিটি পদক্ষেপে যুগ উপযোগী নতুন ধারার চিন্তা। কামারখন্দের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতার জন্য প্রয়োজন বৈষম্য বিহীন সমাজ ব্যবস্থা। সমাজের সকল স্তরের মানুষের ঐক্যবোধই পারে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আমি প্রতিনিয়তই চেষ্টা করি কামারখন্দ উপজেলার সকল স্তরের মানুষের সাথে মতবিনিময় করা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কামারখন্দবাসীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক, এই কামনা করছি। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কামারখন্দবাসীসহ সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করলে বিশেষ করে কামাখন্দ উপজেলার সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে একটি স্মার্ট উপজেলা পরিষদ গড়ে তুলে মানুষকে আরো সেবা করতে চাই।