ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

ঈদে ট্রেনে যাত্রীদের ভোগান্তি নিয়ে কোন অভিযোগ নেই : রেলমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধিঃ
 এবারের ঈদে ট্রেনে যাত্রীদের কোন ভোগান্তি নেই ও কারো কোন অভিযোগ নেই বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে ‘হার পাওয়ার প্রকল্পের’ প্রশিক্ষনার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, এবার ঈদের আগে আমরা যে ব্যবস্থা নিয়েছি; আমাদের এই সীমিত সামর্থ্যের মধ্যে এরচেয়ে ভালো ব্যবস্থা হতে পারেনা। বর্তমানে টিকিট কালোবাজারি নেই। যাত্রীদের টিকিট নিয়ে কোন অভিযোগও নেই। নির্বিঘ্নে যাত্রীরা ট্রেনে চলাচল করতে পারছেন।
অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ভাঙ্গা যশোর রেল পথ চালু হলেও রাজবাড়ীর উপর দিয়ে আন্তঃনগর ট্রেন সুন্দর ও বেনাপেল এক্সপ্রেস ট্রেন দুটি চলবে। এছাড়া গোয়ালন্দ ঘাট – পার্বতীপুর একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে।
এর আগে ‘হার পাওয়ার প্রকল্পের’ প্রশিক্ষণ প্রাপ্ত ৭৫ জন নারীর মাঝে ল্যাপটপ বিবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম। জেলা প্রশাসন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী  কেরামত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল  মোর্শেদ আরুজ, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।  অনুষ্ঠানে রেলমন্ত্রী  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুদ্ধির সক্ষমতা থেকে আমরা অনেকেই পিছিয়ে। যার কারণে প্রধানমন্ত্রীর গ্রহণ করা অনেক ভালো কাজ আমরা বুঝতে পারি না। জননেত্রী শেখ হাসিনা যেটি চিন্তা করে, যা করতে চাই, তা সাধারণ মানুষের কল্যানের জন্য করে। বিশেষ করে মানুষ যাতে স্বাবলম্বী হতে পারে, নারীরা স্বাবলম্বী হয়ে কর্মক্ষেত্রে সফল হতে এটিই আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য। সেই উদ্দেশ্যেই আজ এই নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ।

লেখক