ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুর-রংপুর আঞ্চলিক সড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

পার্বতীপুর-রংপুর আঞ্চলিক সড়কে মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় পার্বতীপুর এ্যাফেক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এস,এস,সি ২০২৩ ব্যাচের শিক্ষার্থী বর্তমানে দি মিলেনিয়াম ষ্টার স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মুহতাসিম রহমান রাহিব সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। তার সাথে সহযাত্রী একই ব্যাচের শিক্ষার্থী আরিস নুর নির্জন আশঙ্কাযুক্ত অবস্থায় দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, দুই বন্ধু মিলে মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল যোগে পার্বতীপুর থেকে বদরগঞ্জ শহরে যাওয়ার পথে ট্যাক্সের হাট করতোয়া ব্রীজ নামক স্থানে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই রাহিব (১৫) নিহত হয়। ঘাতক ড্রাইভার ট্রাকসহ পালিয়ে যেতে সক্ষম হয়। রাহিবের বাড়ি পার্বতীপুর উপজেলার খোলাহাটি বালাপাড়া গ্রামে। সে প্রভাষক বাবুলের বড় ছেলে।

লেখক