ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে পাটখেতে পানি দিতে গিয়ে বিদুৎস্পৃষ্টে যুবক নিহত

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চন্দনী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুধবার দুপুরে এক যুবক নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম সিদ্দিক মিয়া (২৪)। তাঁর বাড়ি চন্দনী গ্রামে। সিদ্দিকের বাবার নাম নুরু মিয়া।
নিহতের বড় বোন আনোয়ারা বেগম বলেন, আমার ভাই ইজিবাইক চালাতো। কখনো মাঠে শ্রমিকের কাজ করতো। আমাদের বাড়ির পাশে আমাদের পাট খেত আছে। গতকাল মোটর লাগিয়ে পুকুর থেকে আমাদের পাটখেতে পানি দেওয়া হয়। আজ বুধবার দুপুর ১২টার দিকে আবারও পুকুর থেকে পাটখেতে পানি দিতে যায়। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত  উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে পৌছানোর আগেই ওই যুবক মারা গেছে।

লেখক