ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষকদের ঈদ পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ঈদ পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শহীদ খুশি রেলওয়ে মাঠ এলাকায় শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঈদ পুনর্মিলনী উপলক্ষে নারী ও পুরুষ শিক্ষকের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা কমিটির সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইমাম। স্বাগত বক্তব্য দেন কাঠুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল মন্ডল। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, শিক্ষা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি রহিম বক্স, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতা রানী সাহা, গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম প্রধান, সহকারী শিক্ষক আসিফ বিশ্বাস। সলেমান খলিফা, সেলিনা বিলকিস প্রমূখ। সংবর্ধিত শিক্ষকেরা হলেন রিজিয়া খান, রেজাউল হক, আবদুল কাশেম ব্যাপারী, সুপ্রিয় রানী রায়, কাইয়ুম মোল্লা, রেহেনা বেগম, তৈয়ব আলী মিয়া, খলিলুর রহমান, জালাল উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, হোসনে আরা বেগম, বি এম আলমগীর হোসেন, নুরুন নাহার, ছায়া চক্রবর্তী, অর্চনা রানী দত্ত, শামীমা সুলতানা, হোসনে আরা বেগম ও আরতি রানী বিশ্বাস।
বক্তারা বলেন, আমরা শিক্ষক। জাতি গড়ার কারিগর। কিন্তু আমরা খুব অবহেলিত। আমরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমাদেরও মন আছে। আমাদের মনকে চাঙা করার জন্য এই পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। পাশাপাশি ২০২৩ সালের শুরু থেকে যেসব শিক্ষক অবসরজনিত বিদায় নিয়েছে, তাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।

লেখক