ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সিরাজগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে নির্বাচন কমিশনার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে নির্বাচন কমিশনার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ মে ২০২৪ ইং) সকাল ১০.০০ ঘটিকায় শহীদ এম. মুনসুর আলী অডিটেরিয়ামে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাথে সিরাজগঞ্জ জেলার উপজেলা পরিষদের প্রার্থীগণ এবং পরবর্তীতে সিরাজগঞ্জ ও বগুড়া জেলার সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং অফিসার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেলা পর্যায়ের কর্মকর্তা এবং সিরাজগঞ্জ জেলার প্রিজাইডিং অফিসারদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(অপারেশন) মুহাম্মদ সাইফুল ইসলাম।

এর আগে নির্বাচন কমিশনার এবং ডিআইজি সিরাজগঞ্জ জেলায় পৌঁছালে তাঁদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ গার্ড অব অনার প্রদান করা হয়।

লেখক