ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

জারী গানে আবারও চ্যাম্পিয়ন পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জারী গান প্রতিযোগীতায় পরপর চারবার দিনাজপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। রবিবার (০৫ মে) এ প্রতিযাগিতাটি অনুষ্ঠিত হয় দিনাজপুর জেলা স্কুলে। বিদ্যালয়টি এবার দু’টি বিভাগে অংশ নিয়ে ‘ক’ বিভাগ থেকে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগেও তারা বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রতিযাগিতায় অংশগ্রহন করেছিলো। ছাত্রীদের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন- স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন ও অত্র বিদ্যালয়ের সাভাপতি মোঃ রজব আলী সরকার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুর রহমান বলেন, ‘জারীগানে বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা ধারাবাহিকভাবে ভালো করে আসছিলো। জাতীয় শিক্ষা সপ্তাহে জারীগান একটি ব্যায়বহুল প্রতিযোগিতা। পৃষ্ঠপোষকতা অথবা সরকারী সহযোগিতা ছাড়া এ ধরনের প্রতিযোগিতায় অর্থায়ন করা একটি ছোট শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে কঠিন ব্যাপার। তারপরও সংস্কৃতিকে ভালোবাসি বিধায় এই হারিয়ে যাওয়া সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করছি।’ এবারের জারীগানটি রচনা ও সুর করেছেন রংপুর বেতারের গীতিকার সনজিদ কুমার রায়। গানটিতে মুক্তিযুদ্ধ ও সরকারের নানা উন্নয়ন কর্মসূচীকে তুলে ধরা হয়েছে। আশাকরি, বিভাগীয় পর্যায়েও ভালো ফল করবে ছাত্রীরা।

লেখক