ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রচারণা সোমবার শেষ হয়েছে। প্রশাসনের ভোট গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আগামীকাল ৮ই মে বুধবার ঝিনাইগাতী উপজেলা পরিষদের ভোট গ্রহণ শুরু হবে।

এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১২ জন বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।

নির্বাচনের প্রচারণার শেষ দিনে প্রার্থী ও সমর্থকরা শেষ সময়ের প্রচারণা চালিয়েছেন।

চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা (দোয়াত কলম), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় (আনারস), উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এ,কে,এম সামেদুল হক (ঘোড়া), ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহাম্মেদ (মটর সাইকেল) ও সারুয়ার বাহাদুর লাল (কাপ-পিরিজ) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূইঁয়া জানান, নির্বাচনের ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকলের সহযোগিতায় সুন্দর পরিবেশে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচনে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সকল প্রস্তুতিও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান।

লেখক