ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ডিবির অভিযানে অবৈধ রূপার অলংকার সহ আটক ১

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে ৪৩৩ ভরি ১২ আনা ৩ রতি ৯ পয়েন্ট  অবৈধ রূপার অলংকার সহ আটক একজন।

রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর সাকিনস্থ জনৈক হযরত আলী (৩২) এর চায়ের দোকানের সামনে শুক্রবার (১০ মে) বিকাল চারটা চল্লিশ মিনিট রাজবাড়ী টু ঢাকা মহাসড়কের উপর ফরিদপুর থেকে দৌলতদিয়া ঘাটগামী kabir deluxe নামক একটি গাড়ি তল্লাশি করে, আসামী মীর হালিম হোসেন (২৮), মীর হাসেম আলী, মাতা-মোছাঃ ফতেমা বেগম, সাং-মির্জাপুর, ডাকঘর-হামিদপুর, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে মোট ২৩৭ টি রূপার নুপুর, যার মোট ওজন ৪৩৩ ভরি ১২ আনা ৩ রতি ৯ পয়েন্ট, যার আনুমানিক মূল্য ৬,৯৪,০০০/-(ছয় লক্ষ চুরানব্বই হাজার) টাকাসহ গ্রেফতার করেন। উক্ত আসামি চোরা চালানোর মাধ্যমে ইন্ডিয়া থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে চারটি পার্স ব্যাগের মধ্যে উল্লেখিত পরিমাণ রুপার অলংকার ভরে তার পরিহিত প্যান্টের নিচে কাপড় দিয়ে বেঁধে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল।

রাজবাড়ী ডিবির অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন,  উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় THE SPETIAL POWER ACT, 1974 এর 25B ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক