ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে খাদ্য তৈরিতে আয়োডিন বিহীন লবণ ব্যবহার করায় জরিমানা

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারের মুনমুন বেকারীকে আয়োডিন বিহীন লবণ দিয়ে খাবার তৈরি করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভিন্ন অপরাধে আরও দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৪ মে) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ও সোনাপুর বাজার এলাকায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়। সকাল ১১টা হতে বেলা ৩টা পর্যন্ত এই অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, জেলা পুলিশ লাইন্সের উপপরিদর্শক (এএসআই) মো. হাবিবুর রহমান ও জেলা চেম্বার্স অব্ কমার্স ইন্ডাস্ট্রি।
অভিযানে খাদ্য তৈরিতে আয়োডিন বিহীন লবণ ব্যবহার করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে বহরপুর বাজারের মুনমুন বেকারীকে ১৫ হাজার টাকা, পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সংরক্ষণ না করার অপরাধে সোনাপুর বাজারের মেসার্স রিয়াদ ড্রাগ হাউজকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে শাহী বিরিয়ানী হাউজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

 

লেখক