ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু 

আব্দুস ছাত্তার, কালিগঞ্জ সাতক্ষীরা, প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (১২) নামের এক শিশুর অকাল মৃত্যু হয়েছে। সে উপজেলার মৌতলার পুরাতন বাজারের শাহাজান আলীর পুত্র। এঘটনায় ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও থানা সূত্রে জানা গেছে, বুধবার (২২ মে-২৪) বেলা সাড়ে ১২ টায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে। ইসমাইল হোসেন মথুরেশপুর ইউনিয়নের রায়পুর মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। ইতিমধ্যে পবিত্র কুরআন শরীফের তিনপারা হেফজ সম্পন্ন করেছে। দুই ভাই দুই বোনের মধ্যে সে সকলের ছোট। তার পিতা স্টেশনারির ব্যবসা করেন। অকালে ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লেখক