ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে নানা আয়োজনে আরডিএ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে নানা আয়োজনে রাজবাড়ী ডিবেট এ্যাসোসিয়েশন (আরডিএ) এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৮জুলাই) বিকেলে ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
দিবসটি উপলক্ষে বিকেলে মেজবাউল করিম রিন্টু সাংস্কৃতিক কেন্দ্রে (ঘরছাড়া) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী ডিবেট এ্যাসোসিয়েশনের সভাপতি জেলার সাবেক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান। এসময় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আজিজা খানম, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি সংসদ ও জেলা আবৃত্তি পরিষদের সভাপতি নুরুল হক আলম, আরডিএ এর  সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিন প্রমুখ।
আলোচনা সভার আগে রাজবাড়ী শহরের বড়পুল  গোলচত্বরে বৃক্ষরোপণ করে সংগঠনটি। এরপর মেজবাউল করিম রিন্টু সাংস্কৃতিক কেন্দ্রে (ঘরছাড়া) বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় ‘ এই সংসদ সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির বিধানকে সমর্থন করে না’ বিষয় নিয়ে দুটি দল অংশগ্রহন করে।

 

লেখক