ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

বগুড়ায় কোটা আন্দোলনকারীদের সংবাদ সংগ্রহের সময় ৭ সাংবাদিক আহত

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনে সংবাদ সংগ্রহকালে সময় টিভির প্রতিবেদক আব্দুল আউয়াল ও যমুনা টিভির ব্যুরো প্রধান মেহেরুল সুজনসহ হামলার শিকার হয়েছেন ৭ সাংবাদিক।

মঙ্গলবার (১৬ জুলাই) দিনভর শহরের সাতমাথা ও বনানীতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভের সময় এ হামলার ঘটনাগুলো ঘটে। এছাড়াও আব্দুল মোমেন নামে এক চিত্র সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আহত আরও পাঁচ সংবাদকর্মী হলেন: দৈনিক বাংলাদেশ সময়ের নিজস্ব প্রতিবেদক সজল শেখ, দৈনিক করতোয়ার চিত্র সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, দৈনিক ইত্তেফাকের চিত্র সাংবাদিক বিমু রহমান, গাজী টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট এনামুল হক ও যমুনা টিভির ভিডিও জার্নালিস্ট আব্দুল মোমিন।

লেখক