ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে শেখ হাসিনার শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে শেখ হাসিনাসহ গণহত্যার দায়ে জরিতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশ। বুধবার (১৪ আগষ্ট) বিকেলে রাজবাড়ী শহরের পান্নাচত্বর এলাকা থেকে এই মিছিলটি বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি রাজবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে রেলগেইট শহীদ স্মৃতি ফলক চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি গাজী আহসান হাবীব, সদর উপজেলা যুব দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, জেলা মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি প্রমুখ। এছাড়া মিছিল ও সমাবেশে যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

এসময় বক্তারা বলেন, স্বাধীনতা কিন্তু দুইটা। ১৯৭১ সালে একবার দেশ স্বাধীন হয়েছিল। আর এবার ২০২৪ সালে আবার দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার পেছনে কোন পরা শক্তির হাত ছিল না। এদেশের ছাত্রজনতার গণঅভ্যুথানে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। তিনি এদেশে যে গণহত্যা চালিয়েছেন তার বিচার করতে হবে। বর্তমান যে সরকার রয়েছে । তাদের কাছে আমাদের দাবি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।

মিছিলে ‘ছি ছি ছি হাসিনা লজ্জায় বাঁচিনা, হই হই রই রই আওয়ামী লীগ গেলি কই, এবার মাঠে নামিস নারে পিঠের চামরা থাকবে নারে, একটা একটা আওয়ামী লীগ ধর ধইরা ধইরা জবাই কর, খুনি হাসিনার ফাঁসি চাই, তারেক রহমান ভয় নাই রাজপথ ছাড়ি নাই বলে স্লোগান দেয় নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের হাতে লাঠির সাথে জাতীয় ও দলীয় পতাকা বহন করতে দেখা যায়।

 

লেখক