ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

পদত্যাগ করেন কয়রা কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য

মোঃ আল-আমিন ইসলাম, কয়রা উপজেলা প্রতিনিধিঃ

খুলনার কয়রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন কয়রা কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে কপোতাক্ষ কলেজের সভাপতি কয়রা উপজেলা নির্বাহী অফিসার বরাবর পদত্যাগ পত্র জমা দেন।        জানা গেছে, সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগ রাজনীতি ও দুর্নীতিমুক্ত ক্যাম্পাসসহ বেশ কয়েক দফা দাবিতে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সেখানে অধ্যক্ষকে না পেয়ে তার বাসার সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের একপর্যায়ে পদত্যাগের ঘোষণা দেন অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল। তবে তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন।

লেখক