ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

আত্রাইয়ে প্রতারক সুমনের কাছে টাকা ফেরত চাওয়ায় প্রাণ নাশের হুমকি

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বিদেশ যাবার আশায় পাঁচ জন প্রতারণায় শিকার হয়েছে। বিদেশ (সার্বিয়া) পাঠানোর কথা বলে ঐ পাঁচ জনের কাছ থেকে ২৭ লাখ টাকা নিয়ে আবু হানিফ সুমন(৪২) নামে ব্যক্তি উধাও হবার অভিযোগ পাওয়া গেছে। সুমন উপজেলার মদনডাঙ্গা গ্রামের আনিছুর সরদারের ছেলে। প্রতিকার চেয়ে প্রতারনার স্বীকার পাঁচ জন আত্রাই থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে, প্রায় বছর খানেক আগে বিদেশ (সার্বিয়া) পাঠানোর নামে জন প্রতি ৮ লাখ বিশ হাজার টাকা দেওয়ার চুক্তি হয় সুমনের সাথে। চুক্তির পর রুপালী ব্যাংকের ৬২০৫০১০০০৪০১২ নম্বরে ২/৩ লাখ করে এবং অবশিষ্ট নগদে গ্রহণ করেন সুমন। সব মিলে ফিরোজ খাঁন(৩৬) নিকট থেকে ৫ লাখ পঞ্চাশ হাজার, মোফাজ্জল হোসেন (২৪) নিকট থেকে ৭ লাখ পঞ্চাশ হাজার, শাকিব খান (২৩) নিকট থেকে ৬ লাখ পঞ্চাশ হাজার, মাধব (৪২) নিকট থেকে ৩ লাখ ষাট হাজার, গোলাম মোর্ত্তজা (৩৫) নিকট থেকে ৪ লাখ টাকা এবং প্রত্যেকের পাসপোর্ট জমানেন অভিযুক্ত সুমন। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় এবং বাদীদের বিদেশে পাঠাতে ব্যর্থ হলে সুমনের কাছ থেকে টাকা ফেরত চাইতে গেলে বাদীদের প্রাণনাসের হুমকি দেন সুমন।

এবিষয়ে অভিযুক্ত আবু হানিফ সুমনের বাড়ী মদনডাঙ্গায় গিয়ে তার দেখা পাওয়া যায়নি। তার ব্যবহৃত ০১৭৭৮ ০৮৮৪১৮ ও ০১৭৯২৩৫১৬৫৫ মোবাইল দুটিতে কল দিলে বন্ধ পাওয়া যায়।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লেখক