ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

প্রবল বর্ষণ ও তীব্র ঝড়ো বাতাসে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা- সর্বসাধারণের অবগতের উদ্দেশ্য জেলা প্রশাসন এর মাইকিং

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামে ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়া কারণে পাহাড়ধসের শঙ্কা দেখা দিয়েছে।
টজন্য শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল হতে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস কারি বাসিন্দাদের সরে যেতে নগরীর বিভিন্ন জায়গায় মাইকিং করেছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা (আবদুল বারেক) জানিয়েছেন, বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) বিকেল তিনটা থেকে শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত-এই ২৪ ঘণ্টায় ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পাহাড় ব্যবস্থাপনা কমিটির হিসেবে, চট্টগ্রামের ২৬টি পাহাড়ে ঝুঁকি নিয়ে ৬ হাজার ৫শ ৫৮টি পরিবারের প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করছে। এর মধ্যে ১৬টি পাহাড় সরকারি সংস্থার। বাকি ১০টি পাহাড় ব্যক্তি মালিকানাধীন।
২০০৭ সালের ১১ জুন ভয়াবহ পাহাড়ধসে ১২৭ জন মারা যাওয়ার পর পাহাড় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

লেখক