ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পার্বতীপুরে অবৈধ দাদন ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

পার্বতীপুরে অবৈধ দাদন ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় জ্ঞানাঙ্কুর হাই স্কুল রোডে উপজেলার রামপুর ইউনিয়নের ফকির বাজার সংলগ্ন বিভিন্ন গ্রামের শতাধিক লোকজন এ মানববন্ধনে অংশ নেয়।

এতে বক্তব্য রাখেন, কিবরিয়া, মাহাবুব সহ ভুক্তভোগী লোকজন। বক্তারা বলেন, শিমলিয়া গ্রামের অবৈধ দাদন ব্যবসায়ী কামরুজ্জামান কামু ও তার পিতা তৈয়বার রহমান দীর্ঘদিন যাবত এলাকার অস্বচ্ছল লোকদের ঋণের ফাঁদে ফেলে নিস্পেষন করছে। উচ্চ হারে সুদ আদায় করছে। এছাড়াও চক্র বৃদ্ধিতে সুদ ৫০ থেকে ১০০ গুণ হলে সুদ ও মূলধন আদায়ে এই দুই পিতা পুত্র ঋণ গ্রহীতাদের ধরে এনে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে ফাঁকা ব্যাংক চেক ও  ফাঁকা ননজুডিশিয়াল  স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। তাদের সুদের যাতাকলে নিষ্পেষিত হয়ে অনেকেই গ্রাম ছেড়েছে। এক যুবকের স্ত্রী নিজ স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে গেছে বলেও বক্তারা অভিযোগ করেন।

এ মানববন্ধন শেষে বিক্ষুব্ধ লোকজন মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি গণ অভিযোগ দায়ের করেন।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তে প্রমানিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

লেখক