ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

রাজবাড়ীতে নার্সিং ও মিডওয়াইফারি ইন্সটিটিউটের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে নার্সিং ও মিডওয়াইফাই অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে পদগুলোতে দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে জেলা নার্সিং, মিডওয়াইফারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময়  রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ আরতী রানী শীল, সুপারভাইজার আঁখি তারা, সিনিয়র স্টাফ নার্স রহিমা আক্তার, সেলিনা আক্তার, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক আতিয়া হোসেন, নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী লিটু রায়, প্রেমাসহ শতাধিক নার্স, নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

লেখক