ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী

রাজবাড়ীতে বন্যা খাতুন (৩০) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত বন্যা খাতুন একই গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। অভিযুক্ত রশিদকে পুলিশ আটক করেছে।

জানা যায়, ১০ বছর আগে রশিদের সাথে বন্যার বিয়ে হয়। তাদের ৮ বছর ও দেড় বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। বেশ কয়েক বছর ধরে রশিদ মাদকাসক্ত হয়ে পড়ে। এ নিয়ে বন্যা ও রশিদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। গত রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। আজ সকাল ৭ টার দিকে রশিদ মৃত অবস্থায় বন্যাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল থেকেই রশিদকে পুলিশ আটক করে।

রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম আজম বলেন,‘ সকালে মৃত অবস্থায় তার স্বামী তাকে হাসপাতালে নিয়ে আসে। মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্তছাড়া বলা সম্ভব না। তবে লাশের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

রাজবাড়ী পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন বলেন, পারিবারিক কলোহের জেরে হত্যাকান্ডের ঘটনাটি ঘটতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন। ময়না তদন্ত শেষ হলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

লেখক