ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
ন্যায়নীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষে বহুলী ইউনিয়ন ছাত্রদলের বিশাল ছাত্র জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩:০০ ঘটিকায় বহুলী ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি অর্থ বিষয়ক সম্পাদক ও সভাপতি বহুলী ইউনিয়ন বিএনপির এস.এম রেজাউর রহমান ফিরােজ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বহুলী ইউনিয়ন বিএনপির মােঃ হায়দার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ কায়সার পারভেজ কাজল, সাধারণ সম্পাদক মােঃ সেরাজুল ইসলাম সেরাজ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন জীবন, সিনিয়ন যুগ্ন আহ্বায়ক দীপঙ্কর ঘোষ শুভ, জিসান সাংগঠনিক সম্পাদ, ইসলামিয়া কলেজ ছাত্রদল।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোঃ ইমরান আহাম্মেদ, বহুলী ইউনিয়ন ছাত্রদল, সঞ্চালনায় ছিলেন মোঃ সানি রোমান, সাংগঠনিক সম্পাদ বহুলী ইউনিয়ন ছাত্রদল।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।