ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে ভোক্তার অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ২ প্রতিষ্ঠানে জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে সদর উপজেলার বসন্তপুর বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন, জেলা পুলিশ লাইন্সের এএসআই মো. শরিফুল হোসেন জেলা বণিক ব্যবসায়ী সংগঠন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর পুরাতনহাট ও বসন্তপুর বাজার এলাকায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শণ করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে বসন্তপুর বাজারের এস এ মেডিসিন কর্ণারকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে বিসমিল্লাহ্ ভ্যারাইটিজ স্টোরকে একই পরিমান টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এসময় সরকারি বিধি-বিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক