ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সবজির বস্তার ভিতরে থেকে ৩৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও মেয়েকে গ্রেফতার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

র‌্যাব-১২’র অভিযানে অভিনব কায়দায় সবজির বস্তার ভিতরে মাদক বহনকালে ৩৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও মেয়ে গ্রেফতার। গত ২৫ সেপ্টেম্বর রাত্রি ০৩.১৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরজাগঞ্জ জেলার সদর থানাধীন রহমতগঞ্জ কাঠেরপুল সংলগ্ন ডাচ্ বাংলা ব্যাংক এর সামনে থেকে সবজির বস্তার ভিতরে লুকায়িত অবস্থায় ৩৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মোছাঃ শামিমা আক্তার (৩১) ও মোঃ আকবর আলী (৬৩)কে গ্রেফতার করেছে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোছাঃ শামিমা আক্তার (৩১), খামার তাহেরপুর গ্রামের মোঃ সামু মিয়ার স্ত্রী ও মোঃ আকবর আলী (৬৩), রসুলপুর গ্রামের মৃত মোবার খাঁর ছেলে, সম্পর্কে তারা বাবা-মেয়ে, উভয় রংপুর জেলার পীরগঞ্জ থানা বাসিন্দা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন এম আবুল হাশেম সবুজ, লেঃ কমান্ডার বিএন ও কোম্পানী কমান্ডার র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লেখক