ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানে জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ী শহরের বড় বাজারে বিভিন্ন পণ্যের দোকানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়। শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অভিযান চলে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করে সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন, জেলা পুলিশ লাইন্সের এএসআই মো. আব্দুল মতিন ও জেলা ব্যবসায়ী বণিক সংগঠন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ী শহরের বড় বাজারের পান বাজার, চাউল বাজারসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারার লঙ্ঘনজনিত অপরাধে বড় বাজারের কাঁচা বাজারের মোসার্স রাতুল এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে পান বাজারের হাকিম স্টোরকে ৩ হাজার টাকা ও একই অপরাধে চাউল বাজারের পাবনা স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, অভিযানে ৩ প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক