ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সিরাজগঞ্জে সাপের ছোবলে যুবকের মৃত্যু

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলায় বিষাক্ত সাপের ছোবলে মো. সোহেল রানা (৩৫) না‌মে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে লক্ষীপুর গ্রামের ভূতের দিয়ার খালে মাছ ধরার সময় এই মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার লক্ষীপুর গ্রামের ভূতের দিয়ার খালে ভোর সাড়ে ৫ টার দিকে মাছ ধরার সময় একটি বিষাক্ত সাপ ছোবল দেন ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে তাকে নিকটস্থ হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, উল্লাপাড়াতে মাছ ধরার সময় বিষাক্ত সাপ ছোবলে মো. সোহেল রানা না‌মের এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন তাকে হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লেখক