ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

শরীয়তপুর সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের পরিচিত সভা

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বিকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জীবন আহমেদ নান্টুর সভাপতিত্বে এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান সম্রাটের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সামাজিক নিরাপত্তা ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী।

বিশেষ অতিথি ছিলেন, জেলা গণ অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট খবির হোসেন, সদস্য সচিব ডা.শাহজালাল সাজু, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ইমরান নাজির।

বক্তব্য রাখেন, সাংবাদিক মো. রোমান আকন্দ, যুব অধিকার পরিষদের এবি হান্নান, কাওসার আহমেদ প্রমূখ।

সভায় শরীয়তপুর সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইব্রাহিম মোল্যা ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের নেতৃত্বাধীন ৪৭ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ পরিচয় করিয়ে দেয়া হয়।

এসময় সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক