ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মহড়া অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বতীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নি নির্বাপক বিষয়ক মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পার্বতীপুর। আজ বুধবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মহড়া প্রদর্শিত হয়। উক্ত মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, আরও উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হেমায়েল কবির সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ফায়ার সার্ভিসের সদস্যরা দূর্ঘটনাজনিত অগ্নিনির্বাপণ ও দূর্যোগপূর্ণ ঘটনা থেকে রক্ষা পাওয়া এবং ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার পদ্ধতিগুলো মহড়ার মাধ্যমে প্রদর্শন করেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

লেখক